• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

লিবিয়ায় ঘূর্ণিঝড় ও বন্যায় ৬ বাংলাদেশি নিহত।
লিবিয়ায় সাম্প্রতিক ড্যানিয়েল ঝড় ও বন্যায় অন্তত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন।বুধবার (১৩ সেপ্টেম্বর) দেশটিতে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। নিহতদের মধ্যে চারজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—রাজবাড়ী জেলার শাহীন ও সুজন এবং নারায়ণগঞ্জ জেলার মামুন ও শিহাব। নিহত বাকি ২ জনের পরিচয় এখনো জানা যায়নি। তাছাড়া, আরও কিছুসংখ্যক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বিবৃতিতে বলা হয়েছে, ঝড় ড্যানিয়েল ও বন্যায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত লিবিয়ার পূর্বাঞ্চলের মানুষের কাছে মানবিক সহায়তা হিসেবে দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ার প্রেসিডেন্টের বিশ্বের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানে উল্লেখ্য যে, ঝড় ড্যানিয়েলের কারণে সৃষ্ট বন্যায় এখনো নিখোঁজ রয়েছেন হাজার হাজার মানুষ।

বিডিনিউজ ইউরোপ/১৪ সেপ্টেম্বর/জই/লিবিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ