• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বায়ু দুষণ জনিত জনস্বাস্থ্য সংকটে ইউরোপের অনেক দেশ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

বায়ু দুষণ জনিত জনস্বাস্থ্য সংকটে ইউরোপের অনেক দেশ।‘গুরুতর জনস্বাস্থ্য সংকটের’ সম্মুখীন হচ্ছে ইউরোপ। মহাদেশটির প্রায় সবাই বায়ু দূষণের বিপজ্জনক স্তরে বসবাস করছে। যুক্তরাজ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম “দ্য গার্ডিয়ান” এ তথ্য জানিয়েছে। বিশদ উপগ্রহ চিত্র এবং ১ হাজার ৪০০টিরও বেশি গ্রাউন্ড মনিটরিং স্টেশন থেকে পরিমাপসহ অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে সংগৃহীত তথ্য বিশ্লেষণে দূষিত বাতাসের একটি ভয়ঙ্কর চিত্র পাওয়া গেছে। তাতে দেখা গেছে, ৯৮ শতাংশ মানুষ যেসব এলাকায় বসবাস করছে সেখানে বাতাসে ক্ষতিকারক সূক্ষ্ম কণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রাকে ছাড়িয়ে গেছে। এদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ এমন এলাকায় বাস করে যেখানে বায়ুর গুণমান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকাগুলোর দ্বিগুণেরও বেশি।

ইউরোপের সবচেয়ে দূষিত বায়ুর দেশ হচ্ছে উত্তর মেসিডোনিয়া। সারা দেশে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এমন এলাকায় বাস করে যেখানে পিএম ২.৫ এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকাগুলোর চারগুণ বেশি। দেশটির রাজধানী স্কোপজেসহ চারটি অঞ্চলে প্রায় ছয় গুণ দূষিত বায়ু পাওয়া গেছে।

পশ্চিম ইউরোপের তুলনায় পূর্ব ইউরোপের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ। ইতালির পো উপত্যকা এবং দেশের উত্তরে আশেপাশের অঞ্চলে বসবাসকারীদের এক তৃতীয়াংশেরও বেশি মানুষ নিঃশ্বাসের সাথে যে বাতাস নিচ্ছে সেখানে বিপজ্জনক বায়ুবাহিত কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যানের চারগুণ বেশি।

বিডিনিউজ ইউরোপ/২০ সেপ্টেম্বর/জই/ইইউ


আরো বিভন্ন ধরণের নিউজ