• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মানিকগঞ্জে জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে নির্বাচন থেকে বাদ

মিনহাজ হোসাইন কর্তৃক সংগৃহীত
আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে নির্বাচন থেকে বাদ

জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ দেয়া হয়েছে মানিকগঞ্জ পৌরসভার এক কাউন্সিলর প্রার্থীর নাম। ভোটার তালিকা থেকে বাদ দেয়া ওই ব্যক্তির নাম মো. কবির হোসেন।
তিনি পৌরসভার ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা। বিগত নির্বাচনে তিনি পৌরসভায় ৭নং ওয়ার্ডে কাউন্সিলার পদে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং গত জাতীয় সংসদ নির্বাচনে ভোটও প্রদান করেছিলেন।

আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনে কাউন্সিলার পদে নির্বাচন করার জন্য তিনি মনোনয়নপত্রও কিনেছেন।
কিন্তু ভোটার তালিকা সংগ্রহের পর দেখেন তিনি ভোটার নন। তার নাম বাদ দিয়ে এক মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত দেখিয়ে ভোটার তালিকা চূড়ান্তকরণ করা হয়েছে। মো. কবির হোসেন শুক্রবার জানান, ‘আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি প্রার্থী হয়েছি।
গত বুধবার আমি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র ক্রয় করেছি। অফিস থেকে মনোনয়নপত্রের সঙ্গে ভোটার তালিকার একটি সিডি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পাই তালিকায় আমার নাম নেই। বিষয়টি শুক্রবার সকালে আমি নির্বাচন অফিসকে অবহিত করেছি। আমি আশা করছি কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করে আমাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেবেন।’
এ ব্যাপারে জেলা নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ‘২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় তথ্য সংগ্রহ করেছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা।

প্রাথমিকভাবে জানা যায়, শিক্ষক জসিম উদ্দিন ভুলবশত মৃত ব্যক্তি- আফছার উদ্দিনের আইডির পরিবর্তে মো. কবির হোসেনের আইডি নম্বর (৯৫৫৮১৮৯১৭২) কর্তন করেছেন। আমি বিষয়টি অবগত হওয়ার পর কাজ শুরু করেছি। আশা করছি নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য শুদ্ধপূর্বক মো. কবির হোসেনের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা সম্ভব হবে এবং তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।’

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১০ ডিসেম্বর।
বিডিনিউজ ইউরোপ/৫ নভেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ