• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশির মরদেহ নিউইয়র্কের মসজিদে পাওয়া গেছে

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

বাংলাদেশির মরদেহ নিউইয়র্কের মসজিদে পাওয়া গেছে।নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের একটি মসজিদের বাথরুম থেকে মোস্তফা ভূঁইয়া (৭০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।বাংলাদেশি মরদেহ উদ্ধারের খবর পেয়ে প্রবাসের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান ৭৩ স্ট্রিটে বায়তুল হিদাইয়া মসজিদে যান। তিনি সাংবাদিকদের জানান, মসজিদের বাথরুম থেকে মোস্তফা ভূঁইয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে এসে তিনি জানতে পারেন, দীর্ঘক্ষণ বাথরুমের দরজা বন্ধ থাকায় ভবনের একজন কেয়ারটেকার প্রথমে দরজা নক করেন। ভেতর থেকে সাড়া না পাওয়ায় তিনি ৯১১-এ কল করেন। পুলিশ এসে বাথরুমের দরজা ভেঙে মোস্তফা ভূঁইয়ার নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মহিউদ্দিন দেওয়ান আরো জানান, মোস্তফা ভূঁইয়ার পরিবারে কে কে আছেন তা জানা যায়নি। তবে নিউইয়র্কে থাকার জায়গা নেই বলে বেশিরভাগ সময় মসজিদ ও ফুটপাতে সময় কাটাতেন। কানেকটিকাটে তার একজন বোন থাকলেও কোনো যোগাযোগ ছিল না।
তিনি জানান, কিছুদিন আগে দেশে বেড়াতে গিয়েছিলেন মোস্তফা ভূঁইয়া। দেশে গ্রামের বাড়িতে কে কে আছেন তাও প্রাথমিকভাবে জানা যায়নি। নিউইয়র্কে একজন ব্যক্তির সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল। তার কাছ থেকে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
মরদেহ পরবর্তীতে কী করা হবে জানতে চাইলে বাংলাদেশ সোসাইটির এই কর্মকর্তা বলেন, গ্রামের বাড়িতে পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হবে। তারা চাইলে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। তা না হলে নিউইয়র্কেই দাফন করার ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মহিউদ্দিন দেওয়ান।সূত্র -ঠিকানা

বিডিনিউজ ইউরোপ/১৩অক্টোবর/জই/নিউইয়র্ক


আরো বিভন্ন ধরণের নিউজ