• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

দুর্ঘটনার কবলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান।বগুড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।রবিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আই এস পিআর) গবেষণা কর্মকর্তা মুহাম্মদ শাহাদাৎ হোসেন বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে বলেন, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হয়। তবে, এ ঘটনায় পাইলটরা অক্ষত এবং সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল জলিল ব‌লেন, বিমানটি দুপুর পৌনে ১টার দিকে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে আসার সময় ঘুরতে থাকে। একপর্যায়ে সেটি শিমুলিয়া গ্রামের শাহ্ জামান এবং সাজুর বাড়ি সংলগ্ন বাঁশঝাড়ে আছড়ে পড়ে। বিমানটি এমনভাবে পড়েছে, সামনের অংশ মাটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে গেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন বিমানের ভেতর থেকে দুই পাইলটকে অক্ষত অবস্থায় বের হতে সহযোগিতা করেন। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান বলেন, বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তবে, এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গেছে।

বিডিনিউজ ইউরোপ/১৬অক্টোবর/জই/বিমান


আরো বিভন্ন ধরণের নিউজ