• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সার্জারির জন্য খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

সার্জারির জন্য খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আজ সার্জারির জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, গত রাতে মার্কিন চিকিৎসকরা ঢাকায় পৌঁছেছেন। খালেদা জিয়ার জন্য যে মেডিক্যাল বোর্ড রয়েছে, তারা আজ তাদের সঙ্গে বৈঠক করেছেন। তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পর্যালোচনা করেছেন।যুক্তরাষ্ট্র থেকে আগত চিকিৎসকরা হলেন অধ্যাপক ডা. হামিদ আহমেদ আব্দুর রব, অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস, জেমস পিটার হ্যামিলটন। আর দেশীয় চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডা. এফ এম সিদ্দিকী, এ জেড এম জাহিদ হোসেন, ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. নুরুদ্দিন আহমেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজ রাতে বেগম খালেদা জিয়ার অপারেশন হতে পারে। এর বাইরে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সূত্র। এভারকেয়ার হাসপাতালের পক্ষ থেকে এ ব্যাপারে দায়িত্বশীল কেউ বেগম খালেদা জিয়ার অপারেশন আজ হবে কি-না, এ ব্যাপারে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

বিডিনিউজ ইউরোপ/২৬অক্টোবর/জই/খালেদা


আরো বিভন্ন ধরণের নিউজ