• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩

নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপিআগামী শনিবার ২৮ অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশের ‘অনুমতি পেতে যাচ্ছে’ বিএনপি।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতে ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তার সূত্রে বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যম জানতে পেরেছে। সূত্রে বলা হয়,নয়াপল্টনে সমাবেশের ‘অনুমতি পাচ্ছে’ বিএনপি। আগামী ২৮ অক্টোবর শনিবার বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার ‘প্রাথমিক সিদ্ধান্ত’ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে আনুষ্ঠানিকভাবে এখনও অনুমতি দেওয়া হয়নি।
উক্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে আরও জানান, বিএনপি লিখিতভাবে আমাদের তাদের সমাবেশের পরিকল্পনা জানিয়েছে। ডিএমপি তাদের কথার ওপর আস্থা রেখে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হতে পারে বলেও জানান উক্ত কর্মকর্তা।

ডিএমপি সূত্র জানায়, পছন্দের জায়গায় সমাবেশ করতে বিএনপি ও পুলিশের মধ্যে চিঠি চালাচালির পর তাদের পছন্দের জায়গায় সমাবেশ করতে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশের বিভিন্ন শর্তসাপেক্ষে তাদের এ অনুমতি দেওয়া হতে পারে। তবে বিশৃঙ্খলা করলে পুলিশ সর্বোচ্চ কঠোর হবে।বুধবার বিকল্প দুটি ভেন্যুর নামসহ ৭টি তথ্য চেয়ে বিএনপিকে চিঠি দেয় পুলিশ। পরে বৃহস্পতিবার বিএনপির পক্ষ থেকে পুলিশের চিঠির চাওয়া সব তথ্য দেওয়া হয়।

আগামী ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সরকার ও পুলিশ প্রশাসনকে আশ্বস্ত করেছে যে,বিএনপির এই মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। তিনি সরকারি দলের বিভিন্ন নেতৃবৃন্দের বিএনপির রাজপথ দখলের হুমকি হামকির বক্তব্যের উত্তরের জবাবে উপরোক্ত বক্তব্য দেন।

বিডিনিউজ ইউরোপ/২৬অক্টোবর/জই/রাজনীতি


আরো বিভন্ন ধরণের নিউজ