• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কাতারে ৮ ভারতীয় নাগরিককে ইসরায়লের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডাদেশ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

কাতারে ৮ ভারতীয় নাগরিককে ইসরাইলের পক্ষে
গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ডাদেশ।বিভিন্ন আন্তর্জাতিক সূত্র ও সংবাদ মাধ্যম জানিয়েছে,ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে বৃহস্পতিবার কাতারের একটি আদালত আটজন ভারতীয় নৌ বাহিনীর সাবেক কর্মকর্তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে।২০২২ সালের আগস্ট মাসে যে আটজনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ নতুন দিল্লি বা দোহা আনুষ্ঠানিকভাবে উল্লেখ করেনি।
ভারতে দোহার অবস্থান সম্পর্কে অবগত এক সরকারি কর্মকর্তা বলেন, কাতার কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ইসরাইলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে।

কাতারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতীয় ঐ আট ব্যক্তি মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন। তাদের বিরুদ্ধে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। উভয় সূত্রই মামলার স্পর্শকাতরতার কথা বিবেচনা করে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ঐ সূত্রগুলো যে মন্তব্য করেছে সে বিষয়ে মন্তব্য করার অনুরোধ জানানো হলে তিনি তাতে সাড়া দেননি।
তাৎক্ষণিকভাবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বা জেরুজালেমে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার সময় আটক ২০০ জনেরও বেশি জিম্মির মুক্তির বিষয় নিয়ে দোহা যখন ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাসের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছে তখনই এই রায় ঘোষণা করা হলো।

কাতার সরকারের জন্য একটি বেসরকারী সংস্থার সাথে সাবমেরিন প্রকল্পে কাজ করতেন ঐ আট জন ভারতীয় নাগরক। এদের সঙ্গে সংশ্লিষ্ট মামলাটি নতুন দিল্লির জন্য কূটনৈতিক পীড়ন হয়ে দাঁড়াতে পারে কারণ প্রাকৃতিক গ্যাসের চাহিদার জন্য ভারত কাতারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল।

ভারত সরকার বৃহস্পতিবার বলেছে, কাতারের কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্স আট ভারতীয়কে মৃত্যুদণ্ড দেওয়ায় তারা “গভীরভাবে মর্মাহত” এবং তারা আরও বলেছে যে “সব আইনি বিকল্প তারা খতিয়ে দেখছে।”

ভারতীয় সরকার জানিয়েছে, মামলার গোপনীয়তা রক্ষার জন্য তারা আরও মন্তব্য করা থেকে বিরত থাকবে। বর্তমান সময়ে কাতারে আট লক্ষেরও বেশি ভারতীয় নাগরিক বসবাস এবং কাজ করেন।

বিডিনিউজ ইউরোপ/২৮অক্টোবর/জই/কাতার


আরো বিভন্ন ধরণের নিউজ