• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপি,জামায়াত ও সমমনা দলের তিন দিনের অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিএনপি,জামায়াত ও সমমনা দলের তিন দিনের অবরোধের প্রথম দিনে ২ জনের মৃত্যু।সরকারের পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবিতে, বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকে এই অবরোধ।মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে ৩ দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে। অবরোধ চলা কালে, দেশের বিভিন্ন স্থান থেকে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। সহিংসতায় অন্তত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে অন্ত ৫০ জন আহত হয়েছে। আর, বিরোধী দলের বেশকিছু নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীও একই দাবিতে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করছে। বিএনপি-জামায়াতের বাইরে, বিএনপির সমমনা হিসেবে পরিচিত; ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণতান্ত্রিক বাম ঐক্য, গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এনডিএম পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।

পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে। ঢাকার প্রবেশপথ ও প্রধান সব পয়েন্টে পুলিশ অবস্থান নিয়েছে এবং চেকপোস্ট বসিয়েছে।

দিনব্যাপী হরতাল পালনের পর, রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী টানা ৩ দিন সারাদেশে অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেন। তবে সংবাদপত্র বা গণমাধ্যমের যানবাহন, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ বহনকারী যানবাহন তিন দিনের অবরোধের আওতাবহির্ভূত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

bdnewseu/31thOctober/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ