• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা,আবারও ২ দিনের অবরোধ

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা,আবারও ২ দিনের অবরোধ।সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি। ৩ দিনের অবরোধ শেষ হওয়ায় পর আবারও ৫ ও ৬ নভেম্বর তথা রবি ও সোমবার দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।বৃহস্পতিবার(২ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।দেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আবারও দুই দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। আগামী ৩ ও ৪ নভেম্বর বিরতি দিয়ে আগামী রবিবার (৫ নভেম্বর) থেকে সোমবার (৬ নভেম্বর) সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হবে।একই দাবিতে বিএনপির ডাকা ৩ দিনের কর্মসূচি দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি শেষ হয়েছে বৃহস্পতিবার (২ নভেম্বর)। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান সংবাদ মাধ্যমকে বলেন, আমাদের আন্দোলন চলমান থাকবে।তিনি বলেন, গত ১৫ বছর ধরে আমাদের ওপর হামলা-মামলা চলছে। সিনিয়র নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। গত তিন দিন জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালন করছে। কারণ জনগণ এই সরকারকে আর চায় না।

বিএনপির সমমনা দলগুলোও নতুন এই কর্মসূচি পালন করবে। নীতিনির্ধারকদের মতে, পনেরো নভেম্বরের মধ্যে যে কোনো সময় দ্বাদশ নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে। তাই এখন পেছনে ফেরার কোনো উপায় নেই। ‘ডু অর ডাই’ মনোভাব নিয়েই কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি অব্যাহত রাখার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত আছে। আবার আরও কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়েও তারা হাইকমান্ডকে পরামর্শ দিয়েছেন। সেক্ষেত্রে ‘অসহযোগ’ নাম দিয়ে দেশব্যাপী অবরোধ ও হরতাল কর্মসূচি দেওয়া হতে পারে।

বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার রাতেও ভার্চুয়ালি সিনিয়র নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাদের জানান, তাদের পর্যবেক্ষণ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপিকে চাপে রাখার কৌশল হিসাবে মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। একটা আতঙ্ক তৈরি করতে চাচ্ছে সরকার। তবে এতে তারা বিচলিত নন। কঠোর কর্মসূচি অব্যাহত রাখতে তারা পরামর্শ দিয়েছেন।

bdnewseu/3rdNovember/ZI/bnp


আরো বিভন্ন ধরণের নিউজ