• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫০

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

গাজায় শরণার্থীশিবিরে ইসরায়েলের হামলায় নিহত ৫০।ইসরায়েলের বিমান বাহিনীর এই নতুন হামলায় আরও ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।মঙ্গলবার (৩১ অক্টোবর) ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে জাবালিয়া শরণার্থীশিবিরে ইসরায়েলের বোমা হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে প্রায় ১৫০ জন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, শরণার্থীশিবিরের ঘরবাড়ি লক্ষ্য করে ইসরায়েলের হামলায় ৫০ জনের বেশি নিহত হয়েছেন। আহত প্রায় ১৫০ জন। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৫ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।এএফপির ধারণ করা ভিডিওতে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই শরণার্থীশিবিরে বেশ কয়েকটি বাড়ি হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত ৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। অনেকেই সে সময় হতাহতদের উদ্ধারের চেষ্টা করছিলেন।গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র সংগঠন হামাস। এতে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। সেদিন থেকেই গাজায় নির্বিচার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

bdnewseu/3rdNovember/ZI/Pilistinian


আরো বিভন্ন ধরণের নিউজ