• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসীদের পাশে থাকতে চায় বাংলাদেশ হাইকমিশন

মুহাম্মদ আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

প্রবাসীদের পাশে থাকতে চায় বাংলাদেশ হাইকমিশন।
মালয়েশিয়া প্রবাসীদের সেবায় হাইকমিশন সবসময় সচেষ্ট, এ সেবার গতি আরো বাড়াতে কর্মকর্তারা সার্বক্ষনিক কাজ করছেন বলে মন্তব্য করেছেন নব নিযুক্ত হাইকমিশনার মো : শামিম আহসান। দেশটিতে কর্মরত প্রবাসী সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় এর সময় তিনি এ মন্তব্য করেন।স্থানীয় সময় শুক্রবার (৩ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় হাইকমিশনের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।এ সময় হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালয়েশিয়ায় বিপুল পরিমান প্রবাসী বাংলাদেশী রয়েছে, তাদের সমস্যাও কম নয়। আমরা এসব প্রবাসীর সমস্যা সমাধানে বদ্ধ পরিকর। পাশাপাশি প্রবাসীদের সুবিধার্তে ও দেশের ভাবমূর্তি উজ্জল করতে মালয়েশিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদেরকও এগিয়ে আসার আহ্বান জানান।

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে কাজ করে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন বলেও মন্তব্য করেন তিনি। এসময় প্রবাসীদের জন্য দূতাবাসের নতুন পাসপোর্ট শাখায় ই-পাসপোর্টের সব ধরনের কার্যক্রম এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে এখন শুধুমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে বলে মন্তব্য করেন হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা শাখার প্রথম সচিব মিয় মোহাম্মদ কিয়ামউদ্দিন।
মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা হাইকমিশনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনার উল্লেখযোগ্য বিষয়ের মধ্যে ছিল- কলিং ভিসায় এসে কাজ না পাওয়া কর্মী’র মালিকদের সঙ্গে কথা বলা, প্রবাসীদের হাতে দ্রুততম সময়ে পাসপোর্ট পৌঁছে দেয়া, এনআইডি কার্ড করা, বিভিন্নভাবে মালয়েশিয়া অনুপ্রবেশকারীদের সঠিক তথ্য উপাত্ত যাচাইয়ের মাধ্যমে নতুন করে পাসপোর্ট দেয়া, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা প্রদান, শ্রমিক ভিসাধারী প্রবাসী বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস করা, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোসহ অন্যান্য বিষয়।

এছাড়াও রিক্যালিব্রেশন ২.০ প্রক্রিয়ায় ২০২৩ সালে যারা অবৈধ হয়েছে তাদের বৈধতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে সমাধানের পথ খোঁজা, বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ, শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরও বেশি সচেতন হওয়াসহ নানা বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক প্রতিনিধিরা।

পরে, প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি ও আরটিভির প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সাধারণ সম্পাদক ও সময় টিভির প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, সহ-সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি রফিক আহমদ খান, সহ-সভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান, সহ-সভাপতি ও ফ্রিল্যান্স ফটোসাংবাদিক এম. ফরহাদ হোসেন, যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি জহিরুল ইসলাম হিরন, সহ-সম্পাদক ও নিউজ২৪ টিভির প্রতিনিধি শাহাদাত হোসেন, মাই টিভির মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, বাংলা ভিশনের মালয়েশিয়া প্রতিনিধি মো: আরিফুজ্জামান, দ্য নিউজের প্রতিনিধি ও কমিউনিটি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি। আরও উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মো. কিয়াম উদ্দিন, প্রথম সচিব (প্রেস) সুফী আব্দুল্লাহিল মারুফ।

বিডিনিউজ ইউরোপ/৪নভেম্বর/জই/মালয়েশিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ