• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্পেনে ডাকযোগে পাসপোর্ট প্রদান করবে বাংলাদেশ দূতাবাস

ইসমাইল হোসাইন রায়হান স্পেন থেকেঃ
আপডেট : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

ডাকযোগে পাসপোর্ট প্রদান করবে বাংলাদেশ দূতাবাস,মাদ্রিদ স্পেন

করোনার প্রাদুর্ভাব দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় পুনরায় লকডাউন ঘোষণা করে স্পেন সরকার। প্রবাসী বাংলাদেশীদের দূতাবাস সেবা সচল রাখার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ,স্পেনের মান্যবর রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে ডাকযোগে পাসপোর্ট গ্রহন পদ্ধতি চালু করেন।

মাদ্রিদ এবং বার্সেলোনা ব্যতীত স্পেনের দূরবর্তী সকল এলাকার ক্ষেত্রে ডাকযোগে পাসপোর্ট প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।এক্ষেত্রে অবশ্যই রেজিস্টার্ড ডাকে (অবশ্যই ট্র্যাকিং নং সহ) ডাক মাশুল পরিশোধ পূর্বক দুটি খাম পাঠাতে হবে।মূল খামের ভিতর ফেরত খাম ঢুকিয়ে মূল খাম first secretary,Embajda de Bangladesh,Calle Manual Maranon 13.Madrid 28043 এই ঠিকানায় পাঠাতে হবে।

ফেরত খামে নিজের বাসার আবাসিক ঠিকানা লিখে দিতে হবে।এবং অবশ্যই মূল খামে বর্তমান পাসপোর্ট এবং মূল ডেলীভারী স্লিপ দিয়ে দিতে হবে।যে কোন প্রয়োজনে দূতাবাসের নাম্বার 914019932 এ অফিস সময় (সোম থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা) কথা বলা যাবে।ফেসবুক ম্যাসেন্জারে মেসেজ পাঠিয়ে ও যোগাযোগ করা যাবে।

উপরোক্ত নিয়মের বাহিরে অন্য কোন এজেন্সী বা কুরিয়ার মারফত খাম প্রেরণ করলে ডেলিভারী স্লিপসহ পুরনো পাসপোর্ট না পাঠালে অথবা ট্র্যাকিং নং ছাড়া খাম পাঠালে পাসপোর্ট ডেলিভারি দেয়া হবে না বলে জানানো হয় দূতাবাসের এক বিজ্ঞপ্তি তে।


আরো বিভন্ন ধরণের নিউজ