• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হামবুর্গ বিমান বন্দরে জিম্মি ঘটনার অবসানে হয়েছে

এমডি স্বপন ভূঁইয়া, অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

হামবুর্গ পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমান বন্দরে ঢুকে পড়া ব্যক্তিকে আটক করা হয়েছে৷ শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছে পুলিশ৷ শনিবার রাতে নিজের চার বছর বয়সি মেয়েকে নিয়ে বিমানবন্দরে ঢোকেন ওই ব্যাক্তি৷ এরপর নিজের মেয়েকে জিম্মি করেন তিনি৷এই ঘটনায় প্রায় ১৮ ঘণ্টা ধরে বিমানবন্দর বন্ধ ছিল৷জানা গেছে, অস্ত্রধারী ওই ব্যক্তি নিজের গাড়িতে নিজের মেয়েকে নিয়ে গেট পার হয়ে বিমানবন্দরে ঢুকে পড়ার পর তার সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিল পুলিশ৷

পরিস্থিতি সামলাতে ব্যাপকসংখ্যক পুলিশ এবং জার্মানির বিশেষ বাহিনী এসডাব্লিওএটি-এর সদস্যদের মোতায়েন করা হয়৷কর্তৃপক্ষের ধারণা, সন্তান কার কাছে থাকবে সে বিষয়ে বিবাদে লিপ্ত ছিলেন সেই ব্যক্তি৷ শনিবার তার স্ত্রী পুলিশকে সম্ভাব্য ‘শিশু অপহরণের’ বিষয়ে অবহিত করেন এবং এর কিছুক্ষণ পরই সে ব্যক্তি গাড়ি নিয়ে বিমানবন্দরে প্রবেশ করেন৷

পুলিশ জানায়, প্রবেশের সময় ওই ব্যক্তি বাতাসে দুই রাউন্ড গুলি এবং এক ধরনের মলটোভা ককটেল নিক্ষেপ করেন৷ এরপর টার্কিশ এয়ারলাইনসের বিমানে পাশে গিয়ে অবস্থান নেন৷

পুলিশের এক কর্মকর্তা বার্তাসংস্থা ডিপিএকে জানান, অস্ত্রধারী ওই ব্যক্তির সাথে তুর্কি ভাষায় আলোচনা চলেছে৷ ৩৫ বছরের ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বা জার্মানিতে বসবাসরত তুর্কি সম্প্রদায়ের কি না সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি৷

এই ঘটনায় অন্তত তিন হাজার ২০০ যাত্রী ভোগান্তিতে পড়েছেন৷ তাছাড়া ৬০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে৷

সূত্র -রয়টার্স

বিডিনিউজ ইউরোপ/৬নভেম্বর/জই/হামবুর্গ


আরো বিভন্ন ধরণের নিউজ