রাজধানীর খিলক্ষেতে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে খিলক্ষেত ফ্লাইওভারের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুর্মিটোলা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পুলিশের সহযোগিতায় আগুন নেভাতে কাজ করে যাচ্ছে।বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম। তিনি বলেন, খিলক্ষেত বিশ্বরোড এলাকায় আকাশ পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এর আগে বিকালে রাজধানীর মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে।নারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানে আগুননারায়ণগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন এ তথ্য নিশ্চিত করেন।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর ১০ নম্বর হয়ে আসা আলিফ পরিবহনের একটি বাস মিরপুর ১ নম্বর সনি সিনেমা হল মোড় পার হওয়ার সময় আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় যাত্রীরা প্রাণ বাঁচাতে দ্রুত বাস থেকে নেমে আসেন। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
বিডিনিউজ ইউরোপ/৬নভেম্বর/জই/ঢাকা