• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেলেন ১৫২ জন

রিনা জাহান আমেনা , অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে (গ্রেড-৪) পদোন্নতি পেয়েছেন ১৫২ পুলিশ কর্মকর্তা। এর মধ্যে সুপার নিউমারারি অতিরিক্ত ডিআইজি হলেন ১৪০ জন।বিসিএস পুলিশ ক্যাডারের এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সোমবার (৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই দুটি প্রজ্ঞাপনেই স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মাহবুবুর রহমান শেখ।

একটি প্রজ্ঞাপনে ১২ পুলিশ সুপারকে (এসপি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয়ার কথা জানানো হয়েছে। ওই প্রজ্ঞাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আব্দুল ওয়ারীশ, টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ডিএমপির উপকমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন, কুষ্টিয়ার পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, ডিএমপির উপকমিশনার মোহাম্মদ আনিসুর রহমান, এবিএম মাসুদ হোসেন, মো. শহিদুল্লাহ, খুলনা নৌপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী, যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার ও ডিএমপির উপকমিশনার আসমা সিদ্দিকা মিলিকে অতিরিক্ত ডিআইজি করার বিষয়টি জানানো হয়।

অন্য প্রজ্ঞাপনে ১৪০ জনকে সুপার নিউমারির অতিরিক্ত ডিআইজি পদে (গ্রেড-৪) পদোন্নতি দেয়ার কথা বলা হয়েছে।প্রসঙ্গত, সুপার নিউমারারি পদ বলতে বুঝায় পদগুলোতে কর্মরত পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোন কারণে পদ শূন্য হলে তা স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে।

বিডিনিউজ ইউরোপ/৮নভেম্বর/জই/পুলিশ


আরো বিভন্ন ধরণের নিউজ