• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাকায় বিদেশী দূতাবাস প্রধানদের দৌঁড়ঝাপে বিরক্ত সরকার

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩

ঢাকায় বিদেশী দূতাবাস প্রধানদের দৌঁড়ঝাপে বিরক্ত সরকার।ঢাকার বিদেশী দূতাবাস প্রধানদের দৌঁড়ঝাপ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।বুধবার (৮ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দেশের আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন নিয়ে দূতাবাস ও দূতাবাসের প্রধানদের দৌঁড়ঝাপ ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশ। তাদেরকে শুধু কালচারাল স্পেস দিয়েছে বাংলাদেশ। আমাদের দেশের সিদ্ধান্ত আমরাই নেব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের সীমালঙ্ঘন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তফসিল ঘোষণার আগে রাষ্ট্রদূতদের শিষ্টাচার ও কার্যক্রমের বিষয়ে অবহিত করতে হলে, তা হবে দুঃখজনক। তিনি বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের শুনানিতে অধিকারের কোন তথ্য-উপাত্ত গ্রহণ করবে না বাংলাদেশ। অন্যদের তথ্যকে স্বাগত জানাবে ঢাকা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে যুক্তরাজ্য ভিত্তিক টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ লেখা প্রতিবেদন ইতিবাচক অংশই গুরুত্ব দেবে ঢাকা, তবে প্রতিবেদনে কিছু অসত্য তথ্যও রয়েছে। পিটার হাসের ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে ওয়াশিংটনে কোনো অভিযোগ পাঠানো হয়নি।

bdnewseu/8thNovember/ZI/dhaka


আরো বিভন্ন ধরণের নিউজ