• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে ২০৩ বাংলাদেশিসহ আটক ২০৭ জন

মুহাম্মদ আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে ২০৩ বাংলাদেশিসহ আটক ২০৭ জন। মালয়েশিয়ার জোহর রাজ্যে স্থানীয় নাগরিকদের অভিযোগের ভিত্তিতে ২০৩ বাংলাদেশিসহ ২০৭ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। কাজের পাস বা পারমিটের অপব্যবহার, অবৈধভাবে পরিচয়পত্র ছাড়া অবস্থানসহ বিভিন্ন অপরাধের কারণে তাদেরকে আটক করা হয়েছে। সূত্র: বুলেটিন টিভি টিগা।বুধবার (৮ নভেম্বর) মধ্যরাতে দেশটির জোহর রাজ্যের কোতা তিঙ্গি জেলার পেঙ্গারাংয়ে একটি অস্থায়ী বসতিতে অভিযান চালিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মোট ৬৪৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন তারা। এ সময় এক নারীসহ ২০৭ জন বিদেশি কর্মীকে আটক করা হয়। যার মধ্যে ২০৩জনই প্রবাসী বাংলাদেশী।

জোহর ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক গজেন্দ্র বাহাদুরের নেতৃত্বে ১৭০ জন ইমিগ্রেশন কর্মকর্তা ও সদস্য, ৮ জন পুলিশ সদস্য এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এবং জাতীয় নিবন্ধন বিভাগের (জেপিএন) ৪ জন সদস্য নিয়ে এ অভিযান শুরু করে।

এক বিবৃতিতে গজেন্দ্র বাহাদুর আরও জানান, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এরপর বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মোট ৬৪৬ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন তারা।

তাদের মধ্যে কাগজপত্র নেই এমন ২০৭ জন অবৈধ বিদেশি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে ২০৩ জন বাংলাদেশি এবং চারজন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। এসব অবৈধ অভিবাসীদের বাসস্থান দেয়ার অভিযোগে ৫২ বছর বয়সী এক স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

অভিযানের সময় পালাতে গিয়ে বেশ কয়েকজন বিদেশি নাগরিক আহত হয়েছেন বলেও জানান জোহর ইমিগ্রেশন বিভাগের উপ-সহকারী পরিচালক।

তিনি বলেন, আটকদের বিষয়ে আরও তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জেআইএম জোহর সদর দফতরে নথিপত্র নিয়ে যাওয়া হয়েছে। ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ এর অধীনে তাদের বিষয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ ইউরোপ/৯নভেম্বর/জই/মালয়েশিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ