• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঈগল ইসরায়েলের অভ্যন্তরে আরও কয়েকটি মরদেহ খুঁজে পেতে সাহায্য করেছে।

অনলাইন ডেস্ক রিপোর্ট
আপডেট : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩

পাখি দিয়ে লাশের সন্ধান করছে ইসরায়েল। ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত সেনাদের দেহাবশেষ খুঁজে বের করার জন্য ঈগল ও শকুন ব্যবহার করছে ইসরায়েল সেনাবাহিনী। তাছাড়া অন্যান্য শিকারি পাখির গায়ে ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে দেহাবশেষ সন্ধান করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রকৃতি ও উদ্যান কর্তৃপক্ষের ওহাদ হাতজোফ। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।ওহাদ হাতজোফ বলেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সময় কিছু সংরক্ষক আমার কাছে এসেছিল। তারা আমাকে জিজ্ঞেস করেছিল, আমার পাখিগুলো তাদের কোনও উপকার করতে পারবে কিনা।

প্রতিবেদন থেকে জানা গেছে, পাখির মাধ্যমে মরদেহের অবস্থান শনাক্তের বুদ্ধি এঁটেছিল ইসরায়েলি বাহিনীর মানবসম্পদ শাখার ‘ইআইটিএএন’ নামের একটি দল। এটি সেনাবাহিনীর মানবসম্পদ শাখার একটি ইউনিট, যা নিখোঁজ সেনাদের খুঁজে বের করে থাকে।এই প্রকল্পের প্রধান ওহাদ বলেন, যে পাখিগুলো মৃত পশুপাখির মাংস খেয়ে বেঁচে থাকে তাদের গায়ে জিপিএস ট্র্যাকার লাগানো হয়েছে। ২৩ অক্টোবর জিপিএস ট্র্যাকার লাগানো একটি ঈগল ইসরায়েলের বেরি এলাকায় পাওয়া গেছে।

ওহাদ আরও জানান, ওই ইগলের শরীরে লাগানো ট্র্যাকিং ডিভাইস থেকে পাওয়া তথ্য ইসরায়েলি সেনাবাহিনীর কাছে পাঠানো হয়। পরে ওই এলাকায় গিয়ে চারটি মরদেহ পাওয়া যায়। অপর একটি ঈগল ইসরায়েলের অভ্যন্তরে আরও কয়েকটি মরদেহ খুঁজে পেতে সাহায্য করেছে।

bdnewseu/10thNovember/ZI/hamas


আরো বিভন্ন ধরণের নিউজ