• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি ৮০০ ভূমিকম্পে আঘাত এনেছে

অনলাইন ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

আইসল্যান্ডে জরুরি অবস্থা জারি ৮০০ ভূমিকম্পে আঘাত এনেছে।ইউরোপের দেশ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় রেইকজেনেস উপদ্বীপে ১৪ ঘণ্টায় ৮০০ ভূমিকম্প আঘাত হানার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার এ ভূমিকম্পগুলো আঘাত হানে। এটিকে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের পূর্বাভাস বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।আইসল্যান্ডের নাগরিক সুরক্ষা ও জরুরি ব্যবস্থাপনা বিভাগ এক বিবৃতিতে জানায়, গ্রিন্দাভিকের উত্তরে সুন্ধনজুকাগিগারে ভূমিকম্পের কারণে নাগরিক প্রতিরক্ষার জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এর চেয়ে বড় ভূমিকম্প হতে পারে এবং এর কারণে একটি অগ্ন্যুৎপাত ঘটতে পারে৷

গ্রিন্দাভিক গ্রামে প্রায় ৪ হাজার বাসিন্দা বাস করে। শুক্রবারের ভূমিকম্পগুলো কেন্দ্রস্থল ছিল এই গ্রামের তিন কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সবচেয়ে বড় ভূমিকম্পটি ছিল ৫ দশমিক ২ মাত্রার। অগ্ন্যুৎপাত ঘটলে গ্রামটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে সরকার।

আইসল্যান্ডের আবহাওয়া অফিস জানায়, অক্টোবরের শেষ থেকে রেইকজেনেস উপদ্বীপে ২৪ হাজার কম্পন অনুভূত হয়েছে। আর শুক্রবার দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত ৮০০টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

সংস্থাটি জানায়,আগ্নেয়গিরির ম্যাগমা ভূপৃষ্ঠে আসতে কয়েক দিন সময় লাগতে পারে।

বিডিনিউজইউরোপ/১১নভেম্বর/জই/আইসল্যান্ড


আরো বিভন্ন ধরণের নিউজ