• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের র‍্যাংক ব্যাজ পরিধান

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের র‍্যাংক ব্যাজ পরিধান।পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এআইজি থেকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ নভেম্বর ২০২৩) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে ‘হল অব প্রাইড’-এ অনুষ্ঠিত হয়।অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআইজি (হেডকোয়ার্টার্স) জনাব খন্দকার লুৎফুল কবির বিপিএম ,পিপিএম।অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মহোদয় পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাগণকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মহোদয়কে ফুল দিয়ে তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

পরে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) জনাব মোঃ কামরুল আহসান বিপিএম (বার) এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের স্পাউসগণ তাদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের স্পাউসগণ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/১৪নভেম্বর/জই/পুলিশ


আরো বিভন্ন ধরণের নিউজ