• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইন্দোনেশিয়ায় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল

Sports desk bdneu
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

ইন্দোনেশিয়ায় চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল। শেষ ষোলোর লড়াইয়ে আরেক লাতিন দেশ ইকুয়েডরকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। প্রতিযোগিতায় প্রথম দল হিসেবে শেষ আট নিশ্চিত করেছে পেলে-নেইমারদের উত্তরসূরীরা।সোমবার (২০ নভেম্বর) শেষ ষোলেতে ৩-১ গোলে ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলকে হারিয়েছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হার দিয়ে শুরু করেছিল ব্রাজিলের তরুণরা। তবে টানা তিন জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেছে চারবারের শিরোপাধারীরা। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে আক্রমণে ঝড়ে তোলে ব্রাজিল। প্রতিপক্ষের গোলপোস্টে ২১টি শট নিয়ে ১১টিই লক্ষ্যে রাখে সেলেসাও যুবারা। অন্যদিকে মাত্র তিনটি শট ব্রাজিলের পোস্টে রাখতে ইকুয়েডর যুবারা।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৪ মিনিটের মাথায় ব্রাজিলকে ১-০ গোলে লিড এনে দেন এস্তেভাও উইলিয়ান। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে ইকুয়েডর। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের যোগ করা চতুর্থ মিনিটে গোল করনে মাইকেল রেবমুডেজ।

ইকুয়েডরকে উড়িয়ে কোয়ার্টারে ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ফিরে আসে ব্রাজিল। ইকুয়েডরকে পাত্তা না দিয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় সেলেসাও যুবারা। ৭০ মিনিটে আবার গোলের দেখা পান উইলিয়ান। ৯০ মিনিটে গোল করে ইকুয়েডরের কফিনে শেষ পেরেক মারেন লুইঘি হেনরি সান্তোস।
bdnewseu/21thNovember/ZI/zakarta


আরো বিভন্ন ধরণের নিউজ