• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ছেলেকে না পেয়ে পিতার উপর হামলা

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

হাতীবান্ধায় ছেলেকে না পেয়ে পিতার উপর হামলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ছেলেকে না পেয়ে পিতা কৃষক লীগ নেতা রেজাউল করিম (মানিক)কে মারধোর করে গ্ররুতর আহত করার অভিযোগ উঠেছে ব্দুল্লাহ আল রিয়াল ও শামসুল ইসলাম নামে দুই যুবকের বিরুদ্ধে।

শুক্রবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে ঐ উপজেলার গেন্দুকুড়ী বাজার এ হামলার ঘটনা ঘটে। আহত রেজাউল করিম মানিক উপজেলা কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, আহত কৃষক লীগ নেতা রেজাউল করিম মানিকে ছেলে হযরত আলীর সাথে ঝগড়া বিবাদ চলে আসছিলো গেন্দুকুড়ী এলাকার রহমত আলীর ছেলে আব্দুল্লাহ আল রিয়াল (২৫) ও রমজান আলীর ছেলে শামসুল ইসলামের (৩৫)। তারি প্রেক্ষিতে শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার গেন্দুকুড়ী বাজারের ছেলে হযরত আলীকে না পেয়ে তার পিতা কৃষকলীগ নেতা রেজাউল করিম মানিকের উপর অতর্কিত হামলা করেন আব্দুল্লাহ আল রিয়াল (২৫) ও শামসুল ইসলাম (৩৫)। এসময় তারা বৈদ্যুতিক তার দিয়ে এলোপাতাড়িভাবে মারপিট করলে রেজাউল করিম মানিককে গুরুতর আহত হন। পরে এলাকাবাসী রেজাউল করিম মানিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এবিষয়ে রেজাউল করিম মানিক বাদী হয়ে শুক্রবার রাতেই ব্দুল্লাহ আল রিয়াল ও শামসুল ইসলামের নাতে থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন।

ঘটনার এবিষয়ে জানতে আব্দুল্লাহ আল রিয়ালের মোবাইলে ফোন দিলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপুর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডিনিউজ ইউরোপ /৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ