• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ২০

আমীর চারু বাবলু ( ফরিদপুর) বোয়ালমারী
আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আহত ২০
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, অর্ধশতাধিক বাড়ি ঘর ভাঙচুর, ব্যাপক লুটপাট, এতে ২০ জন আহত হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
উপজেলার শেখর ইউনিয়নের চরশেখর ও দুর্গাপুর গ্রামের মধ্যে শনি ও রবিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শেখর ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে শনিবার সকালে আবুল কালাম আজাদের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পলাশ সমর্থক দুর্গাপুর গ্রামের ফরহাদ শেখ, তোকান মিয়া, ওহিদ শেখ, মোস্তফা শেখ, হাসু শেখ, খায়ের শেখ ও বাবলু শেখসহ প্রায় ১৫টি বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে এ সময় ভাঙচুরে বাধা দিলে প্রায় ১৫ জন আহত হয়। এরই জের ধরে রবিবার সকালে ঘোষণা দিয়ে উভয় গ্রুপের প্রায় ৫শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ সময়ও ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের মধ্যদিয়ে সংঘর্ষ চলাকালে নারী-পুরুষ সহ প্রায় ১০ ব্যাক্তি আহত হয় ও অর্ধশতাধিক বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত বাবলু মিয়া,শিমুল মোল্যা,বিলাশ মিয়া ও মোর্শেদা বেগম সহ মোট ১০ জনকে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সিনিয়র এএসপি (মধুখালী সার্কেল) আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংঘাতময় এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বোয়ালমারী থানার ওসি(তদন্ত) মোঃ আবুল খায়ের বলেন,ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
বিডিনিউজ ইউরোপ /৬ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ