• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটিতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর ২৫ লাখ টাকার ক্ষতি

বাধঁন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

নলছিটিতে আগুনে পুড়ে গেছে তিনটি বসতঘর ২৫ লাখ টাকার ক্ষতি
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে তিন শিক্ষকের তিনটি বসতঘর মালামালসহ পুড়ে গেছে। উপজেলার আমিরাবাদ গ্রামে শনিবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে শিক্ষকরা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ১২ টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত মুনসুর হাওলাদারের বসতঘরে অগুনের সূত্রপাত ঘটে। দ্রুত তা শিক্ষক আবদুস সত্তার হাওলাদার ও টিপু হাওলাদারের ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজনের চিৎকার শুনে এলাকাবাসী ও খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের কর্মীরা রাত দেড় টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বাড়ির অন্য ঘরগুলো রক্ষা পায়। কিন্তু ওই তিনটি বসত ঘর মালামালসহ পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত মো. আবদুস সত্তারের ছেলে মাহবুব হোসেন জানান, আমার চাচা মৃত মো. মুনসুর হাওলাদারের বসতঘরে প্রথমে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে আমরা কিছু নিশ্চিত করতে পারেননি। আগুনে তিনটি বসত ঘর, নগদ লক্ষাধিক টাকা, স্বণার্লংকার ও অন্যান্য সব মালামাল পুড়ে যায়। এতে আমাদের কমপক্ষে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনমুল হক শাহিন আজ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর ও মালামাল পুড়ে ২৫-৩০ টাকার টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ ইউরোপ /৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ