• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

বাধঁন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন
কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে এবং ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোট। রবিবার সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তঁারা। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মনববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিল, সাংস্কৃতিককর্মী আবু সাঈদ খান, গোলাম সাঈদ ও উজ্জল মজুমদার। মানববন্ধনে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মধ্য দিয়ে বিএনপি-জামায়াত প্রমান করতে চায়, তারা মৌলবাদে বিশ্বাসী। অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না তারা। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙে ফেলেছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় মানববন্ধনে। এছাড়াও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরের নেতৃত্বে শনিবার রাতে শহরে বিক্ষোভ মিছিল করে যুবলীগ। শতাধিক মোটরসাইকেল নিয়ে তঁারা বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি শহর ঘুরে ফায়ার সার্ভিস মোড়ে গিয়ে শেষ হয়। এতে বক্তব্য দেন জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা কামাল শরীফ।
বিডিনিউজ ইউরোপ /৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ