• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেনকে অব্যাহত সাহায্যের আশ্বাস যুক্তরাষ্ট্রের

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ইউক্রেনকে অব্যাহত সাহায্যের আশ্বাস যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে “ইউক্রেনের জন্য স্থায়ী জোরালো সমর্থন” এবং ইউক্রেনীয় বাহিনীর জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখার জন্য বাইডেন প্রশাসনের সংকল্পের আশ্বাস দিয়েছেন।মঙ্গলবার(১৬ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ফাঁকে আলোচনার শুরুতে ব্লিংকেন একথা বলেন। ভয়েস অফ আমেরিকাজানায়,যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক বলেছেন, সমর্থনের কথা এমন এক সময় এসেছে যখন ইউক্রেনের অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া বারবার হামলা চালাচ্ছে।

ব্লিংকেন বলেন “এবং আমরা প্রতিদিন হামলাগুলো দেখি, তবে আমরা ইউক্রেনের জনগণের অবিশ্বাস্য সাহস এবং দৃঢ়তা, আপনার নিরাপত্তা বাহিনীর সাহস ও দৃঢ়তাও দেখি।”জেলেন্সকি ইউক্রেনের বাহিনীকে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা থেকে দেশকে রক্ষা করতে সাহায্য করার জন্য গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা ব্যবস্থাসহ সহায়তা প্রদান করায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান।

ইউক্রেনীয় হামলা:

এদিকে মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা একাধিক অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোর আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে। এর মধ্যে পাঁচটি ড্রোন ধ্বংস করা এবং ভোরোনেজ এলাকায় অন্য তিনটি ড্রোনকে ভূপাতিত করার ঘটনা অন্তর্ভুক্ত।

আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একটি শিশু আহত হয়েছে। ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের শহর ভোরোনজের মেয়র সাময়িক জরুরি অবস্থা ঘোষণা করেছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, তারা বেলগোরোড অঞ্চলে চারটি ড্রোন এবং ব্রায়ানস্ক অঞ্চলে আরেকটি ড্রোন ভূপাতিত করেছে।

bdnewseu/17thJanuary/ZI/Ukraine


আরো বিভন্ন ধরণের নিউজ