• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় ৯৬ টন বিষাক্ত ভারতীয় চাল জব্দ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

ভিয়েনায় ৯৬ টন বিষাক্ত ভারতীয় চাল জব্দ। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একজন পাইকারী বিক্রেতার গুদাম পরিদর্শনকালে খাদ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এই ৯৬ টন বিষাক্ত চাল পায়।বুধবার (১৭ জানুয়ারি) অস্ট্রিয়ান সংবাদ সংস্থা এপিএ সহ স্থানীয় বিভিন্ন অনলাইন পত্রিকা এতথ্য জানিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।এপিএ জানায়,ভিয়েনার খাদ্য পরিদর্শকরা নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ভিয়েনার একটি পাইকারী বিক্রেতার পণ্যের গুদামে অভিযান পরিচালনা করে। অবশ্য পাইকরী বিক্রেতার নাম,জাতীয়তা ইত্যাদি আরও অধিকতর তদন্তের জন্য প্রকাশ করা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে,এই সমস্ত বিষাক্ত চাল যা ক্ষতিকারক কীটনাশক দ্বারা সংরক্ষিত করা হয়েছিল এবং এই চাল বিভিন্ন রেস্টুরেন্টে সরবরাহ করা হতো।

এপিএ আরো জানায় ভিয়েনা শহরের দায়িত্বশীল মার্কেট অফিস থেকে মুখপাত্র আলেকজান্ডার হেঙ্গলএই চাল কেলেঙ্কারির বিষয়টি তাদেরকে নিশ্চিত করেছেন। তবে পাইকারী ব্যবসায়ী ইইউ প্রবিধান অনুযায়ী উক্ত চালের জন্য একটি ভারতীয় প্রস্তুতকারকের পরীক্ষাগার রিপোর্ট পেশ করেন, যা অনুসারে চালটি নিখুঁত মানের ছিল।

তবে অস্ট্রিয়ান বাজার অফিস চালকে নিজস্ব ল্যাবে পরীক্ষা নিরীক্ষার পর চালে বিষাক্ত ক্ষতিকারক কীটনাশকের উপস্থিতি পায়, যা মানুষের স্বাস্থ্যের
জন্য খুবই ক্ষতিকারক বলে খাদ্য নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা
জানিয়েছে। উল্লেখ্য যে,তৃতীয় বিশ্বে বিশেষ করে বাংলাদেশ,ভারত ও পাকিস্তানে খাদ্য দ্রব্য সতেজ রাখার জন্য ক্ষতিকারক ফরমালিন ব্যবহারের অভিযোগ রয়েছে।

bdnewseu/18thJanuary/ZI/Austria


আরো বিভন্ন ধরণের নিউজ