• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুইডেনের ন্যাটোতে যোগদানের প্রতিবন্ধকতা সরালো তুরস্ক

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪

সুইডেনের পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের প্রতিবন্ধকতা সরালো তুরস্ক সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে স্বাক্ষর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।শুক্রবার (২৬ জানুয়ারি) সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে,শেষ পর্যন্ত সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনে অনুমোদন দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।শুক্রবার
তুর্কি পার্লামেন্টের অনুমোদনের পরে শুক্রবার এরদোগান সুইডেনের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের পরে সুইডেনের ন্যাটোতে যোগদানের আবেদনের ২০ মাস পরে এরদোগান এতে স্বাক্ষর করলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘আমরা সুইডেনের ন্যাটোর আবেদনে তুরস্কের অনুমোদনকে স্বাগত জানাই। আমরা এখন ন্যাটোতে পূর্ণ সদস্যপদ লাভের পথে একটি নির্ধারক মাইলফলকে পৌঁছেছি।’

একই প্ল্যাটফর্মে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম যোগ করেছেন, ‘সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার আগে শুধুমাত্র হাঙ্গেরির অনুমোদন বাকি আছে।’

bdnewseu/31thJanuary/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ