• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে বাংলাদেশীসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক

মো: আরিফুজ্জামান, মালয়েশিয়া
আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪

মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগে বাংলাদেশীসহ ৪৯০ অবৈধ অভিবাসী আটক।মালয়েশিয়ায় স্থানীয় নাগরিকদের অভিযোগেল ভিত্তিতে প্রায় এক মাস গোয়েন্দা নজরদারির পর ক্লাং শিল্প এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ ৪৯০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।বৃহস্পতিবার গভীর রাতে ক্লাং-এর জালান আমান পেরদানার একটি পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আশপাশের কারখানায় কর্মরত অভিবাসীরা বসবাস করতেন। এর আগে বুধবার স্থানীয় সময় রাত ২টা ৩০ মিনিটে বুকিত আমান আন্ডারকভার, অপরাধ বিভাগ (ডি-সেভেন)-এর নেতৃত্বে জেনারেল অপারেশন টিম (পিজিএ) এবং সেলাঙ্গরের মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জিম) সহাতায় ‘অপ খাস আমান’ নামে এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯০ অবৈধ অভিবাসীদের আটক করা হয়। সূত্র : মেট্রো হারিয়ান

মোট ৩শ জন সদস্য এবং পুলিশ অফিসাররা জালান আমান পারদানার পাঁচ তলা অ্যাপার্টমেন্টের আটটি ব্লকের মধ্যে চারটি ব্লকে অভিযান ও পরিদর্শন করার আগে পুরো আবাসিক এলাকা ঘিরে ফেলে তাদেরকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে বাংলাদেশ, নেপাল, আফগানিস্তান ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তবে আটকদের মধ্যে কতজন বাংলাদেশী রয়েছেন তা জানা যায়নি।

জানা গেছে, বেশিরভাগ অভিবাসী মুদিখানা দোকান চালাত এবং অ্যাপার্টমেন্টে বিদেশী গ্রাহকদের চাহিদা মেটাতে তাদের দেশ থেকে পণ্য এনে বিক্রি করতো।

জানা গেছে, আটককৃত অভিবাসীরা বেশিরভাগই গাদাগাদি করে থাকা, বৈধ ভ্রমণ নথি না থাকা ও নোংরা পরিবেশে বসবাস করতো। ডকুমেন্টেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ২০ থেকে ৫০ বছর বয়সী আটক অভিবাসীদের পরর্তী পদক্ষেপ গ্রহণে সেমুনিয়াহ ইমিগ্রেশন ডিপোতে নিয়ে রাখা হয়েছে।

bdnewseu/1February/ZI/Malaysia


আরো বিভন্ন ধরণের নিউজ