• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইরানের প্রেসিডেন্ট রাইসির কঠোর হুঁশিয়ারি

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

ইরানের প্রেসিডেন্ট রাইসির কঠোর হুঁশিয়ারি ।ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে লক্ষ্য করে বলেছেন যুদ্ধ বাধাতে চাইলে ইরান দাঁতভাঙা জবাব দেবে।শুক্রবার(২ ফেব্রুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন। তিনি আরো বলেন, শত্রুরা এখন ইরানের বিরুদ্ধে কোনোরকম পদক্ষেপ নেওয়ার শক্তি রাখে না। ইরান কখনোই আগবাড়িয়ে যুদ্ধ শুরু করবে না। তবে কেউ যদি যুদ্ধ বাধাতে চায় তাহলে ইরান দাঁতভাঙা জবাব দেবে। শুক্রবার টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

গত শনিবার ইরান-সমর্থিত একটি গোষ্ঠী জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলায় তিন সেনা নিহত হয়। এ ঘটনার পর ওয়াশিংটন কীভাবে প্রতিশোধ নিতে পারে তা নিয়ে চলতি সপ্তাহে জল্পনা শুরু হয়। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক এবং সিরিয়ায় একাধিক লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা অনুমোদন করেছে।

শুক্রবার ইরানি প্রেসিডেন্ট বলেছেন, ‘আমরা কোন যুদ্ধ শুরু করব না, তবে কেউ যদি আমাদেরকে হুমকি দিতে চায় তবে তারা কঠোর প্রতিক্রিয়া পাবে।’তিনি বলেন, ‘আগে, যখন তারা (আমেরিকানরা) আমাদের সাথে কথা বলতে চেয়েছিল, তারা জানিয়েছিলে, সামরিক পদক্ষেপের বিকল্প টেবিলে রয়েছে। এখন তারা বলছে ইরানের সাথে তাদের সংঘাতের কোন ইচ্ছা নেই।’

bdnewseu/3rdFebruary/ZI/Iran


আরো বিভন্ন ধরণের নিউজ