• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় করোনার গণ পরীক্ষায় ৩০০টিচারস উপসর্গহীন পজিটিভ সনাক্তঃ শিক্ষামন্ত্রী

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক অস্ট্রীয়া
আপডেট : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

অস্ট্রিয়ায় করোনার বিশেষ গণ পরীক্ষায় ৩০০ শিক্ষক-শিক্ষিকা উপসর্গহীন পজিটিভ সনাক্ত- শিক্ষামন্ত্রী

সোমবার ৭ ডিসেম্বর এক সাংবাদিক সম্মেলনে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী হাইঞ্জ ফ্যাসম্যান জানান,স্কুল শুরুর পূর্বে অস্ট্রিয়ায় শিক্ষক-শিক্ষিকাদের এক স্বেচ্ছা করোনার গণ পরীক্ষায় ৩০০ জন উপসর্গহীন সংক্রমণ সনাক্ত হয়েছেন। এই আক্রান্তের সংখ্যা স্বেচ্ছায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে ০,২৪%। তিনি আরও জানান,উপসর্গহীন এই ৩০০ শিক্ষকদের ১৪ দিনের আইসোলেশনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আরও জানান,জানুয়ারীতে পুনরায় শিক্ষক- শিক্ষিকাদের স্বেচ্ছাসেবী করোনার গণ পরীক্ষা পুনরায় করা হবে।


আজ থেকে অস্ট্রিয়ায় পুনরায় কিন্ডারগার্টেন ও প্রাইমারী স্কুল খুলে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ১০ বৎসরের উপরে শিশুদের ক্লাশ রুমেও মাস্ক পড়ার নির্দেশ দিয়েছেন। আগামীকাল অস্ট্রিয়ায় ঈসা আঃ এর মাতা হযরত মরিয়ম আঃ এর সন্মানার্থে এক খ্রীষ্ট ধর্মীয় ছুটির দিন। স্কুল ও অফিস আদালত বন্ধ থাকলেও ব্যবসা-বাণিজ্য ও দোকানপাট খোলা থাকবে।

আজ অস্ট্রিয়ায় নতুন করে করোনায় সংক্রমণ সনাক্ত হয়েছেন ২,২৬৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৫৭ জন। আক্রান্তের এই সংখ্যা গত ২২ অক্টোবরের পর সবচেয়ে কম। আজ রাজধানী ভিয়েনায় করোনার নতুন সংক্রমণ সনাক্ত হয়েছে ৪৪২ জন। অন্যান্য রাজ্যের মধ্যে NÖ রাজ্যে ৪১৩ জন,OÖ রাজ্যে ৩০৫ জন, Vorarlberg রাজ্যে ২৬৫ জন,Tirol রাজ্যে ২৬৩ জন, Steiermark রাজ্যে ২২৭ জন,Salzburg রাজ্যে ১৪৮ জন,Kärnten রাজ্যে ১৪৫ জন এবং Burgenland রাজ্যে ৫৬ জন।

অস্ট্রিয়ায় এই পর্যন্ত করোনার মোট আক্রান্তের সংখ্যা ৩,০৫,৬৯৩ জন এবং মৃত্যুবরণ করেছেন ৩,৮৯৭ জন। করোনার থেকে এই পর্যন্ত মোট আরোগ্য লাভ করেছেন ২,৫৬,৮১১ জন। বর্তমানে করোনার সক্রিয় রোগীর সংখ্যা ৪৪,৯৮৫ জন। এর মধ্যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আইসিইউতে আছেন ৬১৬ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩,৮৮৫ জন। বাকীরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
বিডিনিউজ ইউরোপ/৭ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ