• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় বাংলাদেশী নিহত ৮ আহত ২৭ জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবির ঘটনায় নিহত নয়জনের আটজনই বাংলাদেশি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে তাদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে। এদের পাঁচজন মাদারীপুর ও তিনজন গোপালগঞ্জের।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আফ্রিকা) জাহিদ উল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে এক পোস্টেও এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, সাম্প্রতিক সময়ে তিউনিসিয়া উপকূলে নৌ দুর্ঘটনায় উদ্ধারকৃত বাংলাদেশিদের সার্বিক কল্যাণ ও মৃত্যুবরণকারীদের তথ্য নিশ্চিত করতে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়ার নেতৃত্বে একটি দল গতকাল সোমবার তিউনিসিয়ার জারজিস শহরে পৌঁছেছেন। এ দুর্ঘটনায় জীবিত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের সাথে দেখা করেছেন তারা। হতাহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় নিশ্চিত করতে সক্ষম হয়েছেন। নৌকাটি থেকে মুমূর্ষু অবস্থায় একজনসহ মোট ২৭ জন বাংলাদেশিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মনোরঞ্জন সরকারের ছেলে মনতোষ সরকার হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত আট বাংলাদেশি হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার সজল, নয়ন বিশ্বাস, মামুন সেখ, কাজি সজীব, কায়সার এবং গোপালগঞ্জের মুকসুদপুরের রিফাত, রাসেল ও ইমরুল কায়েস আপন।

ফেসবুক পোস্টে আরও জানানো হয়, দূতাবাসের পক্ষ থেকে নিহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য নিশ্চিত এবং স্থানীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের মৃতদেহ দেশে প্রেরণের প্রচেষ্টা চালানো হচ্ছে। এছাড়া এ দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের দেশে প্রেরণসহ তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

সূত্র -যমুনা টেলিভিশন

bdnewseu/20february/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ