• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জার্মানির মিউনিখের ইউরোপ বিএনপির ব্যাপক বিক্ষোভ প্রদর্শন

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪

জার্মানির মিউনিখের ইউরোপ বিএনপির ব্যাপক
বিক্ষোভ প্রদর্শন ।প্রধানমন্ত্রী শেখ হাসিনার জার্মানি সফর কেন্দ্র করে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মানির বিএনপির নেতৃত্বে ইউরোপের বিভিন্ন দেশের নেতাকর্মীরা।শনিবার(১৭ ফেব্রুয়ারি) অস্ট্রিয়া নিকটতম জার্মানির মিউনিখ শহরের প্রফেসর হুবার বিশ্ববিদ্যালয় চত্বরেএই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এতে জার্মানির বিএনপির নেতৃবৃন্দ সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।অস্ট্রিয়া বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী এই বিক্ষোভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকনের নেতৃত্বে এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা
মাহিদুর রহমান এর উপস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতাকর্মীরা এই বিক্ষোভ প্রদর্শন করেন।

এই বিক্ষোভে জার্মানির মিউনিখ শহর পুলিশ প্রশাসন
ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। বিএনপির
নেতাকর্মীরা বিক্ষোভের সময় নিরপেক্ষ সরকারের অধীনে আবারও নির্বাচনের দাবি জানান। নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গুম-খুন বন্ধসহ নানা দাবিও জানান তারা। বলেন, বর্তমান সরকার সাজানো ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। শান্তিকামী মানুষ তাদের আর দেখতে চায় না।একপর্যায়ে বিক্ষোভকারীরা মূল সড়কে নেমে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশও করে তারা।

বিক্ষোভ ও প্রতিবাদ সভায় উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সম্পাদক মাহিদুর রহমান।
আরও বক্তব্য রাখেন ইউরোপ বিএনপির সমন্বয়ক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মালেক, সুইডেন বিএনপির প্রধান উপদেষ্টা মহিউদ্দিন আহাম্মেদ জিন্টু , জার্মান বিএনপির সহ-সভাপতি আওলাদ হোসেনসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত
নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিউনিখ নিরাপত্তা সম্মেলন ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় অস্ট্রিয়ার সীমান্তবর্তী
জার্মানির বাভারিয়া রাজ্যের রাজধানী মিউনিখ পৌঁছান। সূচি অনুযায়ী, তিনি রবিবার(১৮ ফেব্রুয়ারি) রাতে মিউনিখ ত্যাগ করবেন এবং ১৯ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছাবেন।

bdnewseu/24february/ZI/German


আরো বিভন্ন ধরণের নিউজ