• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস ও সাধারণ সম্পাদক শিপন

online desk bdneurope politics
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

ঢাবি ছাত্রদলের সভাপতি সাহস ও সাধারণ সম্পাদক শিপন/ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক হিসেবে নাহিদুজ্জামান শিপনকে মনোনীত করা হয়।শুক্রবার (১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্যরা হলেন– সিনিয়র সহ সভাপতি মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দীন শাওন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আক্তার শুভ ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভুইয়া ইমন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বাধীন বিদ্যমান কমিটি বিলুপ্ত করে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাত সদস্যবিশিষ্ট নতুন আংশিক কমিটি অনুমোদন করা হলো। নবগঠিত এ আংশিক কমিটিতে গণেশ চন্দ্র রায় সাহসকে সভাপতি ও নাহিদুজ্জামান শিপনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সভাপতি সাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১০-১১ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও ছাত্রদল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি। তাছাড়া তিনি জগন্নাথ হল ছাত্রদলের বর্তমান কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক শিপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইআর) ২০১১-১২ সেশনের শিক্ষার্থী। তিনি সদ্য সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও আইইআর ছাত্রদলের সাধারণ সম্পাদক।

উল্লেখ্য, গত ২০২২ সালের ১১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল। তখন সভাপতি হিসেবে খোরশেদ আলম সোহেল ও সাধারণ সম্পাদক হিসেবে আরিফুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এর প্রায় দেড় বছর পর আজ ছাত্রদলের নতুন আংশিক কমিটির অনুমোদন করা হলো।
bdnewseu/1March/ZI/politics


আরো বিভন্ন ধরণের নিউজ