• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন বাংলাদেশে

online desk europe cricket
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

শ্রীলঙ্কা ক্রিকেট দল এখন বাংলাদেশে।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সব মিলিয়ে তাদের ২৭ জনের বহর বৃহস্পতিবার ঢাকায় পা রাখে। এদিন বিকেলেই সিলেটে রওনা দেওয়ার কথা দলটির। সিলেটেই হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ মার্চ হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ আগামী ৬ ও ৯ মার্চ।

প্রায় দশ বছর পর বাংলাদেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সবশেষ ২০১৪ সালে দুই টেস্ট, দুই টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলে গিয়েছে তারা।এরপর ভিন্ন ভিন্ন সংস্করণের জন্য বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেছে লঙ্কানরা। তবে গত ১০ বছরে কোনো সফরেই একসঙ্গে তিন সংস্করণে খেলেনি তারা।

এজন্য বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়দেরও কয়েকজন সিলেটে যাওয়ার কথা বৃহস্পতিবার। শনিবার বিপিএলের ফাইনাল যারা খেলছেন তারা সিলেটে দলের সঙ্গে যোগ দেবেন পরে।সিলেটে সিরিজ শেষে চট্টগ্রামে যাবে দুই দল। সেখানকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে সিলেট যাবে দুই দল। পরের টেস্ট হবে চট্টগ্রামে।

bdnewseu/1march/ZI/cricket


আরো বিভন্ন ধরণের নিউজ