• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নাভালনির শেষকৃত্যে গ্রেফতারের হুমকি উপেক্ষা করে মানুষের ঢল

International desk bdneu Russia
আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪

নাভালনির শেষকৃত্যে গ্রেফতারের হুমকি উপেক্ষা করে মানুষের ঢল ।রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির শেষকৃত্যে তার প্রতি শ্রদ্ধা জানাতে হাজার হাজার শোকার্ত মানুষ জড়ো হয়েছে। শুক্রবার দক্ষিণ মস্কোর একটি গির্জার কাছে তার শেষকৃত্যে অনুষ্ঠিত হচ্ছে। আর্কটিক কারাগারে অ্যালেক্সি নাভালনির মৃত্যুর দুই সপ্তাহ পর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।তার সমর্থকদের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার শীর্ষ সমালোচককে হত্যা করেছেন এবং তাকে সম্মানজনকভাবে দাফন করতে বাধা দেওয়ার চেষ্টা করছেন।অ্যালেক্সি নাভালনির মৃত্যুতে জড়িত থাকার কথা অস্বীকার করা ক্রেমলিন শেষকৃত্যকে ঘিরে ‘অননুমোদিত’ বিক্ষোভের বিরুদ্ধে সতর্ক করেছে।

নাভালনির কফিন মেরিনোর মাদার অব গড ‘মাদার অব গড কোয়েঞ্চ মাই সরোকস’ গির্জায় পৌঁছালে শোকার্ত জনতা ‘নাভালনি’ বলে চিৎকার করেন। ভিড়ের মধ্যে ছিলেন ফরাসি ও জার্মান রাষ্ট্রদূতরা, ছিলেন রাশিয়ার স্বাধীন রাজনীতিবিদরাও।

গির্জার বাইরে আনা স্টেপানোভা নামে এক শোকার্ত ব্যক্তি বলেন, নাভালনি ছিলেন সৎ ও নীতিবান, আত্মত্যাগ ইচ্ছুক। তার মতো লোকদের মারা যাওয়া উচিত নয়।
bdnewseu/1march/ZI/russia


আরো বিভন্ন ধরণের নিউজ