• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্বব্যাপী প্রায় ঘন্টা খানেক বন্ধ ছিল ফেসবুক

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৬ মার্চ, ২০২৪

বিশ্বব্যাপী প্রায় ঘন্টা খানেক বন্ধ ছিল ফেসবুক।
বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করে প্রায় এক ঘন্টার জন্য নিস্ক্রিয় হয়ে পড়েছিল। মঙ্গলবার (৫ মার্চ) অস্ট্রিয়ার সময় বিকাল সোয়া পাঁচটা এবং বাংলাদেশ সময় রাত সোয়া নয়টার পর থেকে সমগ্র বিশ্বে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রবেশ বন্ধ হয়ে যায়। এই সময়ে বাংলাদেশসহ বিশ্বব্যাপী হঠাৎ করেই ব্যবহারকারীদের আইডি লগআউট হয়ে যায়। ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগইন করতে পারছিলেন না। অনেকেই ভাবতে শুরু করেন যে,সম্ভবত তার ফেসবুক হ্যাক হয়ে গেছে।এদিকে, ব্যবহারকারীদের আশার কথা জানিয়েছেন ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, মজা করুন, সমস্যা নেই। কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ওয়েবসাইট পর্যবেক্ষক প্রতিষ্ঠান ডাউন ডিটেকটরের পরিসংখ্যানে দেখা গেছে, রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত ৩ লাখ ১৫ হাজার ৮১৭ জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, পুরো বিশ্বজুড়ে ফেসবুক ও ইন্সটাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইন্সটাগ্রামে প্রবেশ করতে পারছে না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে।

মেটার নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানায়, মেটার অভ্যন্তরীণ সিস্টেম আগেই ডাউন হয়ে পড়েছিল। বিশ্বব্যাপী সেটার প্রভাব পড়ে মঙ্গলবার। তবে প্রায়
দেড় ঘন্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক
পুনরায় তার ব্যবহারকারীদের হাতে ফিরে আসে।
পরে স্বস্তির নিশ্বাস ফেলে বিশ্বের কোটি কোটি মানুষ।

bdnewseu/5february/ZI/fb


আরো বিভন্ন ধরণের নিউজ