• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সোমবার থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপে রোজা শুরু

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ও ইউরোপে রোজা শুরু আগামীকাল (সোমবার) থেকে। রোববার সন্ধ্যায় ( সৌদি আরব)দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। খবর আরব নিউজের।রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিকে চাঁদ দেখা গেছে। প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সিদ্ধান্তের উপরে মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে রোজা পালন করা হয় ।তারই অংশ হিসেবে আগামীকাল সোমবার থেকে মধ্যপ্রাচ্য ও ইউরোপের সব দেশে সিয়াম সাধনা শুরু হবে বলে জানা গেছে।

আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।পবিত্র এই মাস হলো আত্মসংযমের মাস। এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকেন।এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে

অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে।
bdnewseu/10March/ZI/Ramadan


আরো বিভন্ন ধরণের নিউজ