• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আরব আমিরাত বাংলাদেশের সাথে চলমান সম্পর্ককে অংশীদারিত্বে রূপান্তরে আগ্রহী

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪

আরব আমিরাত বাংলাদেশের সাথে চলমান সম্পর্ক কেঅংশীদারিত্বে রূপান্তরে আগ্রহী।সংযুক্ত আরব আমিরাতের (UAE) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অংশীদারিত্বে রূপান্তরে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন।শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সফররত বাংলাদেশর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক কালে এ মত প্রকাশ করেন ইউএই-এর পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে, শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্বের জন্য কম্প্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) সই ও জয়েন্ট বিজনেস কাউন্সিল (জেবিসি) সক্রিয় করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

বৈঠকের শুরুতে, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট-কে, বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্র ইউএই-এর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহর কাছে হস্তান্তর করেন।

উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী, বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতার নানা দিক পর্যালোচনা করেন। এসময় তারা, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নবায়নযোগ্য জ্বালানি, জনগণের মধ্যে যোগাযোগ, দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধিসহ নতুন উদীয়মান ক্ষেত্র অন্বেষণের ওপর জোর দেন।

হাছান মাহমুদ বাংলাদেশে ইউএই’র বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে, মাতারবাড়ি এক্সক্লুসিভ ইকনোমিক জোন, বন্দর ও লজিস্টিক ব্যবস্থাপনা, চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শেখ জায়েদ ইবনে সুলতান আল নাহিয়ানকে উপহার দেয়া জমির উন্নয়নে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং ব্যবসায়ীদের জন্য সম্ভাব্য বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন।

এর সমর্থনে, ইউএই-এর পররাষ্ট্রমন্ত্রী চলমান বিনিয়োগ ও অর্থনৈতিক বিষয়গুলোকে এগিয়ে নেয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। দুই পররাষ্ট্রমন্ত্রী, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং চলমান গাজা যুদ্ধ বন্ধের উদ্যোগসহ নানা আঞ্চলিক বিষয়ে মতবিনিময় করেন।

bdnewseu/10March/ZI/UAE


আরো বিভন্ন ধরণের নিউজ