• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেখ হাসিনার জন্য চরের ঘরে জ্বলে আলো: প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

শেখ হাসিনার জন্য চরের ঘরে জ্বলে আলো: প্রতিমন্ত্রী নসরুল হামিদ
বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এমপি নসরুল হামিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা না থাকলে আজ আমরা অন্ধকারে থাকতাম। তিনি আছেন বলেই নিরিবিচ্ছিন্ন বিদ্যুত পাচ্ছে দেশবাসী এবং দূর্গম চরাঞ্চলের মানুষের ঘরে ঘরে আলো পৌছাতে সক্ষম হয়েছি৷


মুজিব বর্ষের শতভাগ বিদ্যুতায়নের লক্ষ্যে মঙ্গলবার(৮ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অফগ্রীড চরাঞ্চলসমূহে নেসকো লিঃ এর নিজস্ব অর্থায়নে সোলার হোম সিস্টেম স্থাপন কার্যক্রমের শুভ উদ্ধোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুত বিভাগের সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেন তিনি তার এলাকার মানুষকে ভালো বাসেন বলেই আপনারদের কাছে বার বার গিয়েছেন। আর আপনারা ওনার ডাকে সাড়া দিয়ে প্রত্যন্ত চরাঞ্চলে বিদ্যুৎ ব্যবস্থা করে দিয়েছেন।

নেসকো লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট (অব.) মোতাহার হোসেন, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ ও জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও নেসকো লিঃ এর চেয়ারম্যান এ. কে. এম হুমায়ূন কবীর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, সাংগঠনিক সম্পাদক রওশন হাবিব খান মানিক, পাটিকা পাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুল আলম সাদাত।
বিডিনিউজ ইউরোপ /৮ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ