• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মেরিল্যান্ডে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে কৃষ্ণাঙ্গ দুর্বৃত্তের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (৮ মার্চ) দুর্বৃত্তের হামলায় মোহাম্মদ হানিফ (৫০) গুরুতর আহত হলে তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ মার্চ) সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে তামাকজাতীয় দ্রব্যের দোকানে কাজ করার সময় কয়েকজন কৃষ্ণাঙ্গ তরুণ দোকানে ঢুকে সিগারেট-জাতীয় দ্রব্যাদি চুরি করে যাওয়ার সময় হানিফ বাধা দেন। তারা জোরপূর্বক দোকানের বাইরে চলে যায়। তাদের পেছনে ধাওয়া করে ছুটে যান হানিফ। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত হানিফকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে।

মেরিল্যান্ড বাংলাদেশি কমিউনিটির সবার কাছে সুপরিচিত ছিলেন মোহাম্মদ হানিফ। তার মৃত্যতে মেট্রো ওয়াশিংটন তথা ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি এলাকায় বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত হানিফের নামাজে জানাজা মঙ্গলবার (১২ মার্চ) বাদ জোহর মেরিল্যান্ডের ফ্রেডরিকের ইসলামিক সোসাইটি মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আল-ফিরদৌস মেমোরিয়াল গার্ডেনে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। হানিফের দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আমিনবাজারে।

Source -Thikana

bdnewseu/12March/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ