• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

স্বাধীনতা পদকের জন্য মনোনীত হলেন দেশ ১০ জন বিশিষ্ট নাগরিক

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

স্বাধীনতা পদকের জন্য মনোনীত হলেন দেশ ১০ জন বিশিষ্ট নাগরিক।এ বছর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন ১০ বিশিষ্ট নাগরিক। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পদক দেয়া হয়। বৃহস্পতিবার (১৪ মার্চ) প্রকাশিত এক প্রজ্ঞাপনে মনোনীত ব্যক্তিদের নাম জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য, মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তার, মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) এবং মুক্তিযোদ্ধা শহীদ আবু নাঈম মোহাম্মদ নজিব উদ্দিন খান (খুররম) (মরণোত্তর) এ পদকের জন্য মনোনীত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের জন্য ড. মোবারক আহমেদ খান স্বাধীনতা পদক পাচ্ছেন।চিকিৎসা শাস্ত্রে অবদানের জন্য সম্মাননা পাচ্ছেন ডা. হরিশংকর দাস।
সংস্কৃতিতে অবদানের জন্য মোহাম্মদ রফিকুজ্জামান এবং ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য ফিরোজা খাতুন এবারের পদক পাচ্ছেন। পাবলিক সার্ভিস ক্যাটাগরিতে, অরণ্য চিরণ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. মোল্লা ওবায়দুল বাকী ও এস এম আব্রাহাম লিংকন স্বাধীনতা পদকের জন্য মনোনীত হয়েছেন।

দেশের জন্য গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গত বছর ৯ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকে ভূষিত করা হয়। বাংলাদেশে ১৯৭৭ সাল থেকে প্রতি বছর বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে তাদের অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পদক দেয়া হচ্ছে।

bdnewseu/21March/ZI/bd


আরো বিভন্ন ধরণের নিউজ