• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কেনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ শিক্ষার্থী নিহত।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে ১১ শিক্ষার্থী নিহত হয়েছেন।
সোমবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানী নাইরোবি থেকে ৩৬০ কিলোমিটার দূরে মাউনগু অঞ্চলে নাইরোবি-মোমবাসা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১০ শিক্ষার্থী প্রাণ হারান। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও একজন মারা যায়। এই দূর গুরুতর আহত হয়েছেন অন্তত ৪০ জন। হতাহতরা আফ্রিকার দেশ কেনিয়ার শীর্ষতম শিক্ষাপ্রতিষ্ঠান কেনিয়াতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, শিক্ষার্থীরা বাসে করে উপকূলীয় শহর মোমবাসায় যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ১০ শিক্ষার্থী প্রাণ হারান। অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও ৪২ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটির চালক বেশ কয়েকটি যানকে ওভারটেকিং করছিল। এ সময় ভারী বৃষ্টিপাত হচ্ছিল। এক পর্যায়ে বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং পিছলে সড়কের ডান পাশে চলে যায়। মুখোমুখি সংঘর্ষ এড়াতে অপরদিক থেকে আসা ট্রাকটি বাসের বাম পাশে ধাক্কা দেয়।’ বাসে কমপক্ষে ৬০ জন শিক্ষার্থী ছিলেন। নিকটবর্তী শহর ভোইয়ের একটি হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়। কেনিয়ার রেড ক্রস এক্সে এই তথ্য জানিয়েছে।

আফ্রিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা। সেখানে সড়ক ব্যবস্থাপনা বেশ দুর্বল এবং ট্রাফিক আইন ভঙ্গ ও অবজ্ঞা করার ঘটনাও নিয়মিত ঘটে থাকে। কেনিয়ার জাতীয় পরিবহণ ও নিরাপত্তা কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতিবছর সাড়ে ৩ হাজার মানুষ প্রাণ হারায়। গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় চার হাজার ৩২৩ জন নিহত ও ১৮ হাজার ৫৬১ জন আহত হন। তবে চলতি বছরের শুরুতে এই হার অনেক বেড়ে যায়।

bdnewseu/21March/ZI/Keynia


আরো বিভন্ন ধরণের নিউজ