• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইসরাইল ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করা হয়েছে

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪

বিভিন্ন মিশন ও কূটনৈতিক ইস্যু সংক্রান্ত কারণে যুক্তরাষ্ট্রের যেসব কর্মকর্তা ও কর্মী ইসরায়েলে অবস্থান করছেন, তাদের জন্য ভ্রমণ বিষয়ক বিধিনিষেধ জারি করে বার্তা দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস।যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, তারা তাদের কর্মীদের বৃহত্তর জেরুজালেম, তেল আবিব ও বীর শেবার বাইরে কোথাও না যাওয়ার জন্য বলেছে।

গত ১ এপ্রিল সিরিয়ার ইরানি কনস্যুলেটে এক বোমা হামলায় ১৩ জন নিহত হয়েছিলেন। হামলাটি যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) চালিয়েছিল— বিভিন্ন সাক্ষ্য ও আলামতে তার প্রমাণ পাওয়া গেছে। তবে দাপ্তরিকভাবে ইসরায়েল এখনও এ হামলার দায় স্বীকার করেনি।

ইরান এই হামলার যথাযথ প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। ইরানের এই ঘোষণার জেরেই ইসরায়েলের মার্কিন দূতাবাস অতিসাম্প্রতিক এই ভ্রমণ বিষয়ক বিধিনিষেধ জারি করেছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা।

bdnewseu/12April/ZI/USA


আরো বিভন্ন ধরণের নিউজ