• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন পাক অলরাউন্ডার শোয়েব

স্পোর্টস ডেস্ক থেকে বিডি নিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে রোমান্টিক ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক। আর এতেই ঘটেছে বিপত্তি। নেটিজেনদের ট্রোলের শিকার হয়েছেন এই পাক অলরাউন্ডার। বুধবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্ত্রী সানা জাভেদের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করেন শোয়েব। আর ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক।’ আর এতেই ক্রিকেটপ্রেমীদের একাংশ তাকে ট্রোল করেছেন।শোয়েবের পোস্ট করা সেই ছবিতে অনেকেই কমেন্টে লিখেছেন, ‘এটা ঈদ, ১৪ ফেব্রুয়ারি নয়।’ পবিত্র ঈদের শুভেচ্ছার সঙ্গে শোয়েবের দেওয়া ছবিটি মানানসই নয় বলে মতামত অনেকের। তাদের বক্তব্য, ভালবাসা দিবসের শুভেচ্ছা জানালে শোয়েবের ব্যবহৃত ছবিটি সামঞ্জস্য পূর্ণ হত। ঈদের সঙ্গে নয়।

এক ক্রিকেটপ্রেমী আবার শোয়েবের সাবেক স্ত্রী সানিয়া মির্জার একটি পুরনো ঈদের পোস্টের স্ক্রিন শট ব্যবহার করে কটাক্ষ করেছেন এ পাক অলরাউন্ডারকে। আবদুল্লা নামে সেই ক্রিকেটপ্রেমী তার পোস্টে লিখেছেন, ‘লোকটা প্লাস্টিক খুঁজতে গিয়ে হিরে হারিয়েছেন।’

সবাই যে এমন করে কটাক্ষ করেছেন এমনটি নয়। অনেকে শোয়েব এবং সানাকে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন। সেই সঙ্গে তাদের জন্য প্রার্থনা করেছেন। কেউ কেউ সমালোচনা না করলেও বলেছেন, শোয়েবের ছবি নির্বাচন সঠিক হয়নি।
bdnewseu/13April/ZI/Cricket


আরো বিভন্ন ধরণের নিউজ