• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদি সুপার কাপের ফাইনালে নেইমারের আল হিলাল চ্যাম্পিয়ন

জহিরুল ইসলাম স্পোর্টস ডেস্ক থেকে বিডি নিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪

আল ইত্তেহাদ কে হারিয়ে নেইমারের আল হিলালের শিরোপা জয়।ইনজুরির কারণে মাঠের রয়েছেন নেইমার। ব্রাজিলিয়ান এই তারকাকে ছাড়ায় দুর্দান্ত পারফর্ম করছে তার ক্লাব আল হিলাল। সৌদি সুপার কাপের ফাইনালে আল ইত্তিহাদকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আল হিলাল। ফাইনালে গ্যালারিতে ছিলেন নেইমার। ম্যাচ শেষে অংশ নিয়েছেন ট্রফি-উৎসবে।আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিড পায় আল হিলাল। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম গোল করে দলকে এগিয়ে দেন। তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে আল ইত্তিহাদ। আবদেররাজ্জাক হামাদাল্লাহ গোল করে দলকে সমতায় ফেরান।

এরপর ম্যাচের ৪৪ মিনিটে সালেম আল দাওসারি গোল করে আবারও আল হিলালকে লিড এনে দেন। তার গোলে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াদের ক্লাবটি।বিরতি থেকে ফিরে আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে দু’দল। ম্যাচের ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ম্যালকম। আর যোগ করা সময়ে গোল করে ইত্তিহাদের কফিনে শেষ পেরেক ঠোকেন আল দাওসারি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৪-১ গোলের বড় জয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল। এই ম্যাচ জয়ের ফলে আল হিলালের টানা জয়ের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪-এ।
bdnewseu/13April/ZI/Sports


আরো বিভন্ন ধরণের নিউজ