• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নলছিটি মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

বাধন রায় (বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

নলছিটি মুক্ত দিবস উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত

ঝালকাঠির নলছিটি পাকহানাদার মু্ক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির শুরু হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নলছিটি বিজয় উল­াস-৭১ চত্বর প্রদিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য খোন্দকার মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী। এছাড়া নলছিটি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদারসহ উপজেলার বীর মুক্তিযোদ্ধারা অনুষ্ঠানে অংশ নেন।
বিডিনিউজ ইউরোপ /৯ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ