• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নিউইয়র্কের বাফেলোতে দুই বাংলাদেশি হত্যার শিকার

ইন্টারন্যাশনাল ডেস্ক রিপোর্ট বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নিউইয়র্কের বাফেলোতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আবারও নিমর্মভাবে হত্যার শিকার হলেন দুই বাংলাদেশি প্রবাসী। এবারের ঘটনাটি নিউইয়র্কের বাফেলোতে। শহরের জেনার ইস্ট ফেরিতে তারা দুর্বৃত্তের গুলিতে নিহত হন। নিহত আবু সালেহ মো. ইউসুফ সিলেটের মেজরটিলার বাসিন্দা। আর বাবুলের বাড়ি কুমিল্লায়। শনিবার দুপুর দেড়টায় ঘটনা ঘটলেও পুলিশ রাত ৮টায় তাদের পরিবারকে জানায়। কমিউনিটি নেতৃবৃন্দ জানিয়েছেন, দুপুরে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করার খবর ছড়িয়ে পড়লেও রাতে তা অস্বীকার করা হয়। এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, হত্যার শিকার দুজন তাদের নিজেদের বাসার কন্সট্রাকশনের কাজ দেখতে যাওয়ার পর ভিতর থেকে গুলি করে হত্যা করা হয়। তারা দুজনই কিছুদিন আগে বাফেলোতে মুভ করেছিলেন বলে জানা গেছে।

মর্মান্তিক এই হত্যার খবর ছড়িয়ে পড়লে বাফেলো বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে আসে। উত্তেজনা দেখা দেয়। শোকসন্তপ্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়ে তারা হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবেন বলে জানান।

রবিবার দুপুরে স্থানীয় বাফেলো মুসলিম সেন্টারে গণজামায়েতে কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করা হবে।

জালালাবাদ এসোসিয়েশন অফ বাফেলো, ইউএসএ ইনকের দায়িত্বশীল, বিশিষ্ট কমিউনিটি সংগঠক মোস্তাফিজুর রহমান মুরাদ ঠিকানাকে জানান, দুই বাংলাদেশি হত্যার ঘটনার খবরে তারা স্তব্ধ হয়ে গেছেন। বাংলাদেশি কমিউনিটি ঐক্যবদ্ধভাবে পরিবারগুলোর পাশে দাঁড়াচ্ছে। নির্মম ঘটনার প্রতিবাদ, অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সবাই মিলে কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

এদিকে গত কয়েকমাস যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন। কেউ পুলিশের হাতে, কেউবা দূর্বৃত্তদের হাতে।
সূত্র- ঠিকানা/টাইম টেলিভিশন
bdnewseu/28April/ZI/bafelo


আরো বিভন্ন ধরণের নিউজ