• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইংলিশ ক্রিকেটার মারা গেলেন ২০ বছর বয়সে

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪

ইংলিশ ক্রিকেটার মারা গেলেন ২০ বছর বয়সে।২০ বছর বয়সেই মারা গেলেন ইংলিশ ক্রিকেটার জশ বেকার। গতকালও কাউন্টি ক্রিকেটের সেকেন্ড ইলেভেন চ্যাম্পিয়নশিপে উস্টারশায়ারের হয়ে খেলেছেন সমারসেটের বিপক্ষে। আজ জানা গেল হঠাৎ-ই মারা গেছেন তিনি।বৃহস্পতিবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে তার কাউন্টি ক্লাব উস্টারশায়ার। যদিও মৃত্যুর কারণ জানায়নি তারা।

এক বিবৃতিতে উস্টারশায়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সাবেক ইংলিশ ক্রিকেটার অ্যাশলি জাইলস বলেন, জশের মৃত্যুর খবরে আমরা সবাই ভেঙে পড়েছি। জশ একজন সতীর্থের চেয়েও বড় কিছু ছিল। আমাদের ক্রিকেট পরিবারের গুরুত্বপূর্ণ অংশ ছিল সে। তাকে আমরা মিস করব খুব। জশের পরিবার ও বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা ও প্রার্থনা রইল।
ইংল্যান্ডের ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের রিজার্ভ দলে থাকা জশ ২০২১ সালেই নাম লেখান পেশাদার ক্রিকেটে। উস্টারশায়ারেই তার হাতেখড়ি। বাঁহাতি স্পিনে কাউন্টি ক্লাবটির হয়ে ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩ উইকেট ও ১৭টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি।

টি-টোয়েন্টিতে ৮ ম্যাচ খেলে তার শিকার ৩ উইকেট। কাউন্টির এবারের আসরে অবশ্য খেলেছেন মাত্র দুই ম্যাচ। যেখানে ৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার।

bdnewseu/3May/ZI/jon


আরো বিভন্ন ধরণের নিউজ